Logo
Logo
×

খেলাধূলা

নারী ফুটবলারদের দাপুটে জয়

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১০:০০ এএম

নারী ফুটবলারদের দাপুটে জয়
Swapno

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ। আজ সোমবার ভুটান অনূর্ধ্ব-১৯ দলকে ৬-০ গোলে হারিয়ে হারিয়ে এক চমৎকার আত্মবিশ্বান অর্জন করলো বাংলাদেশ। তহুরা,শাহেদা,ঋতুপর্ণাদের সামনে পাত্তায় পায়নি ভুটান।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া দল ভুটানকে বিন্দু পরিমান ছাড় দেয়নি বাংলাদেশ।

৪০ মিনিটে তহুরা খাতুন পায় প্রথম গোল পায়। যোগ করা সময়ে শাহেদা আক্তার রিপার ডান প্রান্তের ক্রস থেকে তহুরা খাতুনের হেডে স্কোরলাইন ৩-০ হতেও সময় লাগেনি। ৩-০ তে এগিয়ে থেকে প্রথম হাফ শেষ করে বাংলার নারীরা।

বিরতির পরও আধিপত্য ধরে খেলতে থাকে বাংলাদেশ। তাতে সুফলও মেলে ৪৭ মিনিটে। বক্সের বাইরে থেকে শাহেদা আক্তার রিপার জোরালো শট গোলকিপার কর্মা ইয়োদেনের হাত ফসকে জড়িয়ে যায় জালে।

৬৭ মিনিটে মারিয়া মান্দার ফ্রি-কিক গোলকিপার হাত উঁচিয়ে প্রতিহত করলেও দু’মিনিট পর শেষ রক্ষা হয়নি। ৬৯ মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৫-০। ঋতুপর্ণা চাকমা বক্সের ভিতরে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপালে ভুটান কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়।

যোগ করা সময়ে অধিনায়ক মারিয়া মান্দা জটলা থেকে গোল করলে ভুটানকে বড় ব্যবধানে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

রাউন্ড রবিন লিগ পর্বে আগামী ১৭ ডিসেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন