Logo
Logo
×

খেলাধূলা

নীটকনসার্ন গ্রুপ প্রিমিয়ার ডিভিশন  ক্রিকেটলীগ এর শুভ উদ্বোধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

নীটকনসার্ন গ্রুপ প্রিমিয়ার ডিভিশন  ক্রিকেটলীগ এর শুভ উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জে নীট কনসার্ন গ্রুপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটলীগ ২০২১-২২ এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সদর উপজেলার ফতুল্লার শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স (ক্রিকেট গ্রাউন্ডে) অনুষ্ঠিত হয় ক্রিকেট লীগের এ উদ্ধোধনী অনুষ্ঠান।

 

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির আহবায়ক ফারুক বিন ইউসুব পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মঞ্জুরুল হাফিজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা নতুন প্রজন্মের রয়েছো  খেলাধুলায় সর্বদা মনোনিবেশ করবে। খেলাধুলা করলে মাদক, সন্ত্রাস থেকে দুরে থাকা যায়।

 

খেলাধুলায় তোমাদের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে যাবে এটাই আমরা কামনা করি। উদ্বোধনী খেলায় ৫০ ওভারে নীট কনসার্ন বনাম নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক ডা. রকিবুল ইসলাম শ্যামল, যুগ্ম সম্পাদক মোস্তফা কাউছার, সদস্য ফিরোজ মাহমুদ শামা, মাহবুব হোসেন বিহন, খোরশেদ আলম নাসিরসহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন