Logo
Logo
×

খেলাধূলা

প্রীতি ফুটবল ম্যাচে ভারতের স্পোর্টস বেটারেন্স ক্লাব নারায়ণগঞ্জে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৭:৫৭ পিএম

প্রীতি ফুটবল ম্যাচে ভারতের স্পোর্টস বেটারেন্স ক্লাব নারায়ণগঞ্জে
Swapno

 

# ফ্রেন্ডস বেটারেন্স ক্লাব” নারায়ণগঞ্জের এর আমন্ত্রণে ভারতীয় বেটারেন্স ক্লাবের এই সফর

 

“ফ্রেন্ডস বেটারেন্স ক্লাব” নারায়ণগঞ্জের এর আমন্ত্রণে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহণ করার জন্য ভারতের বাগনান স্পোর্টস বেটারেন্স ক্লাব গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে এসে পৌছেছে। তারা নারায়ণগঞ্জ, ঢাকা, টুঙ্গী, লালবাগসহ বিভিন্ন জেলায় সাতটি প্রদর্শনী প্রীতি ফুটবল ম্যাচ খেলবে।

 

 

এই দলে ভারতের মোহামেডান, মোহনবাগান সহ ভারতের শীর্ষ দলের খেলোয়াড় ও ভারতের সাবেক জাতীয় দলের খেলোয়াড়রা এই খেলায় অংশ গ্রহণ করবেন। এই দলকে অভ্যর্থনা জানান ফ্রেন্ডস বেটারেন্স ক্লাবের সভাপতি জাহাঙ্গীর কবির পোকন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুল হাসান অরুন, সহ-সভাপতি মহিন কাদের রবিন, জয়েন্ট সেক্রটারি গাজী হালিম, মোজাম্মেল হোসেন পরশ, সাংগঠনিক সম্পাদক হাফেজ রহমত উল্লাহ।

 

 

উপদেষ্টা মিঠু, সদস্য আয়াজ বারী, শামীম, লিটন, শরফত উল্লাহ, মানিক, শাহাজাদা, কামাল, এহসান ও মিঠু। বাসেত চেয়ারম্যান স্পোর্টস একাডেমি ফুটবল খেলোয়াড়রা এই অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফ্রেন্ডস বেটারেন্স ক্লাবের পক্ষ থেকে সকল ক্রীড়া প্রেমিক ভাই-বোনদের এই সাতটি প্রদর্শনী খেলা  দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন