Logo
Logo
×

খেলাধূলা

শেখ হাসিনা জেলা ভিত্তিক নারী ক্রিকেট খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৮:২৮ পিএম

শেখ হাসিনা জেলা ভিত্তিক নারী ক্রিকেট খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ
Swapno


শেখ হাসিনা জেলা ভিত্তিক অনূর্ধ্ব -১৫ নারী ক্রিকেট খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ফতুল্লার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বেলুন উড়িয়ে খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।

 

 

নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আঞ্জুমান আরা আকসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা।

 

 

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এর সহধর্মিনী, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী, সহ-সভাপতি কামরুল নেছা আশরাফ দীনা, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ও লেডিস ক্লাব নারায়ণগঞ্জ এর নেত্রী সেলিনা হাফিজ সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন