Logo
Logo
×

খেলাধূলা

বিপিএলে দল পায়নি মুমিনুল-আশরাফুল-সোহাগ গাজী 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৮:২১ পিএম

বিপিএলে দল পায়নি মুমিনুল-আশরাফুল-সোহাগ গাজী 
Swapno


এবারের বিপিএলে দল পেল না বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শেষ হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নবম আসরের প্লেয়ার্স ড্রাফট। শীর্ষ তারকা, প্রতিষ্ঠিত পারফরমার, অভিজ্ঞ ক্রিকেটার এবং তরুণ প্রজন্মের প্রায় ৯৮ ভাগই দল পেয়েছেন। তবে এবারের বিপিএলে দল পাননি বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের সুপারস্টার মোহাম্মদ আশরাফুল।

 

 

দল পাননি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। এছাড়া দল না পাওয়া পরিচিত তারকাদের মধ্যে রয়েছেন সোহাগ গাজী, সোহরাওয়ার্দী শুভ, এনামুল হক জুনিয়র, শামসুর রহমান শুভ এবং জুনায়েদ সিদ্দিকী। প্লেয়ার্স ড্রাফটে তাদের নাম থাকলেও ৭ দলের কেউ তাদের ডাকেনি। ফলে তারা অবিক্রিতই থেকে গেছেন। তাদের সঙ্গে বিশ্বজয়ী যুব দলের অন্যতম সদস্য তানজিদ হাসান তামিমও কোনো দল পাননি ।

এসএ/জিসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন